আইন বিষয়ক প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে আইনজীবীদের মানববন্ধন

- প্রকাশের সময় : ০৪:৫৯:২২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / 280

আইনগত সহায়তা প্রদানে আইন বিষয়ক প্রকাশিত গেজেট বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন আইনজীবীরা। রাজবাড়ী বার এসোসিয়েশনের উদ্যোগে বুধবার দুপুরে বার এসোসিয়েশন কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টা কালব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহŸায়ক অ্যাড. লিয়াকত আলী, সদস্য সচিব অ্যাড. কামরুল আলম, জেলা আদালতের পিপি ও বার এর সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি স্বপন কুমার সোম, অ্যাড. নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা আইনগত সহায়তা প্রদান আইন বিষয়ক প্রকাশিত গেজেটকে কালো আইন আখ্যা দিয়ে বলেন, আইন পাস করবে জনগণের নির্বাচিত সরকার। কিন্তু অন্তর্র্বতী সরকার আইনগত সহায়তা প্রদান আইন পাস করে গেজেট প্রকাশ করেছে। এ আইনে মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ বেশি হবে। ন্যায় বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি হবে। এজন্য দ্রæত সরকারকে এ গেজেট বাতিল করতে হবে।
সর্বস্তরের আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।























