গৃহবধূ আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মাসুদ গ্রেফতার
- প্রকাশের সময় : ০২:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- / 118
পাংশায় গৃহবধূ দীপা রানী পাল আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি মো: মাসুদ বিশ্বাস (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার মো: মাসুদ বিশ্বাস পাংশা উপজেলার মৈত্রীডাঙ্গী এলাকার চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
পাংশা থানা সূত্রে জানা যায়, ঘটনার পর থেকে এই মামলার এজাহার ভুক্ত আসামীরা আত্মগোপনে ছিলো। গত বৃহস্পতিবার দিবাগত রাতে আসামী মাসুদ বিশ্বাস কে পাংশা থেকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে মামলার আর এক আসামী মো: সালামকে গ্রেফতার করে র্যাব-১০। এই মামলার অপর দুই আসামী মো: সাগর খান ও মো: শাহাদাত পালাতক রয়েছে।
গত ১২ জুন সকালে ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল। এই ঘটনার দুইদিন পরে ১৩ জুন সন্ধ্যায় দীপা রানীর বাবা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন। মামলায় মো: সাগর খান, মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে আসামি করা হয়।


























