সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ হামজা শেখ, কালুখালী থেকে
  • প্রকাশের সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 128

কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সামলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।‎ ‎মানববন্ধন চলাকালে এক সমাবেশে কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুর্শিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল খালেক, রহমত আলী, কামাল হোসেন, সাখাওয়াত হোসেন, হাবিবুর রহমান, শাহিনুর রহমান, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, এনামুল হক, জিল্লুর রহমান, ফজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা প্রধান শিক্ষক রবিউল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান। ‎প্রতিবাদ সভা শেষে কালুখালী উপজেলা নিবার্হী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

‎ গত ২৮  জুন শনিবার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামের নিজ বাড়ি থেকে অস্ত্র ও গোলাবারুদসহ শিক্ষক রবিউল আলম ও তার ভাই রহমান খাঁকে গ্রেফতার করে যৌথবাহিনী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ০২:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫