Dhaka ০৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 203

ইডেন মহিলা কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ইডেন কলেজ অধ্যক্ষ ড. সামছুন্নাহার স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, “ইডেন কলেজ সাংবাদিক সমিতি বর্তমানে পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সকল কার্যক্রম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রেরণসহ সকল কার্যক্রম স্থগিত থাকবে।” একইসাথে, নোটিশটি কলেজের প্রতিটি বিভাগে পাঠিয়ে শিক্ষার্থীদের জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ সিদ্ধান্তকে একপাক্ষিক ও অযৌক্তিক বলে দাবি করেছেন সাংবাদিক সমিতির সদস্যরা।

ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি বলেন, উপসচিবের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিত করার নোটিশটি সম্পূর্ণ অযৌক্তিক।

ইডেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. সামছুন নাহার বলেন, ইডেন কলেজ শিক্ষার্থী স্মৃতি আক্তারকে হেনস্তা করার অপরাধে উপসচিব আমার রুমে এসে ভিকটিমদের সামনে ক্ষমা চাওয়ার বিষয়টি রেকর্ড করে কেন নিউজ করা হয়েছে। আমাকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই নিউজটি দিয়ে বিভিন্ন কথা বলেছে।

তিনি আরও বলেন, আমি তাদেরকে কথা দিয়েছিলাম সামনাসামনি ক্ষমা চাইলেই হবে। কিন্তু তাদের দেওয়া সে কথা রাখতে না পারায় আমার সম্মান রইল না। তাই এ আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত কাজ করতে পারবে না। আমি চাই, প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একজন করে সদস্য নিয়ে এ সাংবাদিক সমিতিতে একটি অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম শুরু হোক।

এ প্রসঙ্গে ইডেন কলেজের সাংবাদিক সমিতির সদস্য তামান্না আক্তার বলেন, সাংবাদিক সমিতি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংগঠন। এখানে প্রশাসনের হস্তক্ষেপ কাম্য নয়। কোনো আলোচনা বা পূর্বসংলাপ ছাড়াই অধ্যক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা হতাশাজনক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইডেন কলেজ সাংবাদিক সমিতির কার্যক্রম

প্রকাশের সময় : ০৬:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫