Dhaka ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / 109

টেস্টের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেও শোচনীয়ভাবে হেরেছে বাংলাদেশ দল। আগামীকাল (শনিবার) দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে মেহেদী হাসান মিরাজের দল। তার আগে আজ (শুক্রবার) দুপুরে টিম হোটেল থেকে লন্ডনের পথ ধরেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স।

মূলত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন সিমন্স। দলের সঙ্গে থাকা একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সবকিছু ঠিক থাকলে ডাক্তার দেখিয়ে তৃতীয় ওয়ানডের আগেই দলের সঙ্গে যোগ দেবেন সিমন্স। অর্থাৎ, আগামীকাল হতে যাওয়া দ্বিতীয় ওয়ানডেতে তাকে পাচ্ছে না টাইগাররা।

এ প্রসঙ্গে টিম ম্যানেজার নাফিস ইকবাল জানান, ‘ব্যক্তিগত কারণে ফিল সিমন্স দু’দিনের জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। ফেব্রুয়ারিতেই তার চিকিৎসকের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থাকায় ওই সময় যেতে পারেননি। এবারের অ্যাপয়েন্টমেন্ট কোনোমতেই মিস করা সম্ভব ছিল না। তিনি চেষ্টা করেছিলেন সময়টা পরিবর্তন করার, কিন্তু সম্ভব হয়নি। এই সফরের আগেও বোর্ডের সঙ্গে সিমন্স পরামর্শ করে পরিকল্পনা করেছিলেন। ইনশা-আল্লাহ ৭ তারিখ (জুলাই) ফিরে আসবেন তিনি।’

এর আগে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের সময় পাকিস্তানে ফিরে গিয়েছিলেন বাংলাদেশের স্পিন কোচ মুশতাক আহমেদ। এদিকে, প্রধান কোচের অনুপস্থিতিতে দ্বিতীয় ওয়ানডেতে বাড়তি দায়িত্ব নিতে হবে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে। এ ছাড়া দলের সঙ্গে আছেন– পেস বোলিং কোচ শন টেইট এবং ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে কলম্বোয়। পরবর্তীতে ৮ জুলাই পাল্লেকেলেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরিজের মাঝেই শ্রীলঙ্কা থেকে লন্ডন যাচ্ছেন বাংলাদেশ কোচ

প্রকাশের সময় : ০২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫