গুরুত্বপূর্ণ সংবাদ:
২ শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 103

দুই শিশুকে বলাৎকারের অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে কালুখালী থানার পুলিশ। এ ঘটনায় ওই কিশোরের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
কালুখালী থানা ও মামলার এজাহার সূত্র জানায়, কালুখালী উপজেলার খামারবাড়ি দোপপাড়া গ্রামে চার ও পাঁচ বছর বয়সী দুটি শিশুকে একটি পাটক্ষেতে নিয়ে বলাৎকার করে ওই কিশোর। নিপীড়নের শিকার শিশু দুটি পরস্পর প্রতিবেশি। ঘটনার পর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারকে বিষয়টি জানায়। পরে ভুক্তভোগীদের একজন শিশুর মা বাদী হয়ে কালুখালী থানায় মামলা করেন।
কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে।
Tag :























