মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী দিবস পালিত

- প্রকাশের সময় : ০৯:১৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 121

রাজবাড়ীতে নানা আয়োজনে বৃহস্পতিবার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে উৎসববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে উৎসববন্ধন বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ। এসময় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।























