সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালুখালীতে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন

কালুখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • / 155

রাজবাড়ীর কালুখালীতে শান্তিপূর্ণভাবে সালের এইচএসসি ও আলিম পরীক্ষা শুরু হয়েছে। এ বছরে কালুখালী উপজেলায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৫টি কলেজের ৪১১ জন পরীক্ষার্থী ও মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৪টি মাদরাসার ৬৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

কালুখালীতে ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী সরকারী কলেজ কেন্দ্রে বাংলা ১ম পত্রে ৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫জন অনুপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালুখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুল হামিদ খান, হল সুপার হিসেবে সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ, দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মামুন অর রশিদ দায়িত্ব পালন করেন।  কালুখালী মহিলা কলেজ কেন্দ্রে  ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কালুখালী মহিলা কলেজের অধ্যক্ষ শিকদার মমতাজ আহম্মেদ, সরকারী কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ মিলন হোসেন, হল সুপার হিসেবে মোঃ রকিব উদ্দিন খান মামুন দায়িত্ব পালন করেন।

মাজবাড়ী সিদ্দিকীয়া সেরাতুল হক আলীম মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ বিষয়ে মোট ৬৪ জন পরীক্ষার্থীদের মধ্যে ১১ জন অনুপস্থিত ছিলেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অধ্যক্ষ মাওঃ মোঃ নুরুল ইসলাম হেলাল, হল সুপার হিসেবে অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান, দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তা হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান দায়িত্ব পালন করেন।

সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সার্বিক দায়িত্ব পালন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহুয়া আফরোজ এছাড়াও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস সাদাত মাহমুদ উল্লাহ, এইচএসসি সমমান পরীক্ষা ২০২৫ ইং এর ভিজিলেন্স টিমের সদস্য উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার ও আইন শৃঙ্খলা রক্ষায় কালুখালী থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন

প্রকাশের সময় : ০৯:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫