শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী সত্যি হলো শঙ্কা, ছিটকেই গেলেন হাসান মাহমুদ

দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • / 100

সাবেক যুক্তরাজ্য হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে, প্রায় দুই হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার (১৬ জুন) দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ তথ্য জানান।

তিনি বলেন, “সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড ছাড়াও আরও ১২টি বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ভুয়া সংগঠনের নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে এ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছেন। মোট প্রায় ২ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।”

তিনি আরো বলেন, “অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুদকের জালে সাবেক হাইকমিশনার মুনা

প্রকাশের সময় : ০৭:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫