শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

দেশ ছাড়লেন হাসিনার চাচা শেখ কবির হোসেন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • / 111

টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন বিদেশে গেলেন। রোববার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

বিমানবন্দরে তাঁর দেশত্যাগের বিষয়টি ইমিগ্রেশন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সূত্র নিশ্চিত করেছেন।

পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন জানান, তিনি সকালেই ফ্লাইটে উঠেছেন এবং এ বিষয়ে নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

শারীরিকভাবে অক্ষম ও নিজে হাঁটতে অক্ষম হলেও গত কয়েক বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময় গুরুত্বপূর্ণ ২৩টি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে ছিলেন শেখ কবির হোসেন। এসবের মধ্যে রয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ফারইস্ট ইসলামী ও সোনার বাংলা ইনস্যুরেন্স, জাতীয় টি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের প্রথম সারির পদ।

তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টাকা পাচার, ক্ষমতার অপব্যবহার ও সরকারি বড় পদে অনুপ্রবেশসহ নানা অভিযোগ ওঠে। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশকিছু পদ থেকে তিনি সরে আসেন। মূলত সরকারের পতনের সঙ্গে সামঞ্জস্য রেখে পদত্যাগ হয় বলে সূত্রে জানা যায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশ ছাড়লেন হাসিনার চাচা শেখ কবির হোসেন

প্রকাশের সময় : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫