শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বালিয়াকান্দির নিবির কনটেন্ট নির্মাতাদের জন্য বিও ব্র্যান্ডর তারহীন মাইক্রোফোন নায়িকা সোনার প্রেমে পাগল ছিলেন হাজি মাস্তান, আন্ডারওয়ার্ল্ডের অজানা গল্প রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি সেরা অভিনেতা রণবীর, অভিনেত্রী অনীত পাড্ডা,সেরা সিনেমা কোনটি ‘স্যান্ডপেপারগেট’ বিতর্কে টিভি ধারাভাষ্য থেকে বাদ ওয়ার্নার-খাজা ঐক্যবদ্ধ থাকলে কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন এক চৌধুরি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজট, ভোগান্তি চরমে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 108

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদযাত্রার শেষ দিনেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন উত্তরবঙ্গগামী ঘরমুখো মানুষ। শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

শুক্রবার (৬ জুন) দুপুর দেড়টার দিকে সরেজমিন দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংলগ্ন এলাকা থেকে শুরু করে করটিয়া করাতিপাড়া বাইপাস পর্যন্ত দীর্ঘ যানজট বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদযাত্রীদের ব্যাপক চাপ, সেতুর ওপর যানবাহন বিকল হওয়া এবং মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে বুধবার (৪ জুন) ভোর থেকে যানজট শুরু হয়, যা শুক্রবার দুপুর পর্যন্তও অব্যাহত রয়েছে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্ট—এলেঙ্গা বাসস্ট্যান্ড, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস ঘুরে দেখা গেছে, বাসের পাশাপাশি ট্রাক, পিকআপভ্যান, লেগুনা এমনকি বাসের ছাদেও করে যাত্রীরা বাড়ি ফিরছেন। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে খোলা পরিবহনে গন্তব্যে ছুটছেন।

যাত্রীরা জানান, যেখানে স্বাভাবিক সময়ে দুই ঘণ্টায় পৌঁছানো সম্ভব, সেখানে এখন ৬ থেকে ৮ ঘণ্টা লাগছে। দীর্ঘ সময় গাড়িতে আটকে থেকে পানিশূন্যতা ও অসুস্থতায় ভুগছেন অনেকে। গণপরিবহনের সংকটের পাশাপাশি বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের।

ট্রাফিক নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে পুলিশ। যানজট কমাতে যমুনা সেতুর সীমিত সক্ষমতার কারণে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী গাড়িগুলোকে ভূঞাপুর হয়ে ঘুরপথে পাঠানো হচ্ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ শরীফুল ইসলাম বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আশা করছি দ্রুতই স্বাভাবিক হবে।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, যানজট নিরসনে আমরা নিরলসভাবে কাজ করছি। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি উন্নয়নের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ভয়াবহ যানজট, ভোগান্তি চরমে

প্রকাশের সময় : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫