Dhaka ০৯:১৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

আবারো করোনায় মৃত্যু দেখলো দেশ, শনাক্ত ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 87

দেশে করোনায় নতুন করে আরো এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়াও এ সময় শনাক্ত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। করোনা থেকে সুস্থও হয়েছেন তিনজন। আর মারা গিয়েছেন একজন।

সরকারি হিসাবে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ স্বাস্থ্য অধিদফতর করোনায় আক্রান্ত প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আবারো করোনায় মৃত্যু দেখলো দেশ, শনাক্ত ৩

প্রকাশের সময় : ০৭:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫