Dhaka ১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

কাকরাইলে এখনও বন্ধ যান চলাচল, সড়কে জগন্নাথের শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / 96

পুলিশের হামলার বিচার ও তিন দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে এখনও অবস্থান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা।

তিন দফা দাবি আদায়ে গতকাল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছিলেন জগন্নাথের শিক্ষার্থীরা। দুপুরে লংমার্চটি কাকরাইলে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। তখন থেকেই কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা।

আজ সকালে কাকরাইল এলাকায় গিয়ে দেখা যায় আন্দোলনকারীদের কেউ সড়কে শুয়ে আছেন, কেউ বসে আছেন। ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দালালী না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘চুপ কেন যমুনা, খালি হাতে ফিরবো না’ এমন নানা স্লোগানও দিচ্ছেন তারা।

শিক্ষার্থীদের এই অবস্থানের কারণে সড়কে যানচলাচল বন্ধ হয়ে রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম রাব্বানী বলেন, আমাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। এই ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। রাতে আমরা সড়কে অবস্থান করেছি, এখনো করবও।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কাকরাইলে এখনও বন্ধ যান চলাচল, সড়কে জগন্নাথের শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ১২:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫