Dhaka ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 101

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। তিনি ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষক।

মঙ্গলবার (১৩ মে) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে দায়িত্ব দেওয়া হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় আইন ২০০৬-এর ১০(১) ও ১০(৩) ধারা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন উপাচার্য নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।’

তাকে নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে মঙ্গলবার রাতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেওয়া হয়। তার সঙ্গে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকেও সরিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে গত ৪ মে থেকে তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা আমরণ অনশনে বসেন। অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে সরিয়ে দিলো সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক তৌফিক আলম

প্রকাশের সময় : ১২:৫০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫