Dhaka ০৮:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আব্দুল হামিদের দেশ ত্যাগ; বরখাস্ত ২ পুলিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 105

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনাকে কেন্দ্র করে দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও প্রত্যাহার করা হয়েছে একজনকে।

বৃহস্পতিবার (৮ মে) দিন-ভর চলা এই আলোচনা-সমালোচনার মধ্যে রাত পৌনে ৮টায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার দেওয়া হয়েছে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃতরা হলেন- অতিরিক্ত এসপি তাহসিনা আরিফ, এসআই মো. আজহারুল ইসলাম ও এটিএসআই মো. সোলায়মান।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় আবদুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। মামলাটিতে রয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও।

উল্লেখ্য, এ মামলা হওয়ার পূর্বে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা করা হয়। তবে সেসব কোনো মামলাতেই আসামি করা হয়নি আবদুল হামিদকে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আব্দুল হামিদের দেশ ত্যাগ; বরখাস্ত ২ পুলিশ

প্রকাশের সময় : ১০:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫