Dhaka ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / 102

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা: জোবাইদা রহমান তার অসুস্থ মাকে দেখতে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর পান্থপথে বেসরকারি হাসপাতাল স্কয়ারে যান।

জোবাইদা রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু অসুস্থ অবস্থায় গত কয়েকদিন ধরে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ কথা জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, ‘তিনি (ডা: জোবাইদা) তার মা’কে দেখতে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্কয়ার হাসপাতালে আসেন। পরিবারের সদস্যরা তার সাথে রয়েছেন।’

বহুদিন পর মায়ের সাথে দেখা হওয়ায় ডা: জোবাইদাকে খুবই উচ্ছ্বসিত দেখা যায়। এসময় তিনি তার মাকে ফুল দিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।

দীর্ঘ ১৭ বছর ধরে স্বামী তারেক রহমানের সাথে প্রবাস-জীবন কাটানোর কারণে তিনি মাকে সশরীরে দেখতে পারেননি। কিন্তু হঠাৎ করেই দেশে আসার সুযোগ করে দিলেন তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে শাশুড়ির সাথে আধুনিক চিকিৎসা-ব্যবস্থা সম্বলিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফেরেন জোবাইদা রহমান।

১৭ বছর আগে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সাথে দেশ ছেড়েছিলেন জোবাইদা রহমান।

‘ওয়ান ইলেভেন’র পর (২০০৭ সালের ১১ জানুয়ারি) জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় একটি হয়রানিমূলক মামলা করে। ওই মামলায় জোবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদানের রায় দেয় ঢাকার একটি আদালত।

‘আমরা বিএনপি পরিবার’ সূত্রে জানা গেছে, ইকবাল মান্দ বানু গত ২ মে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছেন।

সৈয়দা ইকবাল মান্দ বানু ‘সুরভী ফাউন্ডেশনের’ মাধ্যমে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে আসছেন। এজন্য তিনি ‘স্বাধীনতা’ পদক পেয়েছেন।

সূত্র : বাসস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অসুস্থ মাকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান

প্রকাশের সময় : ১০:০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫