Dhaka ০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

২৯ রোজা হচ্ছে ব্রুনাইয়ে, ঈদের তারিখ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 252

অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদের তারিখ ঘোষণা দিয়েছে ব্রুনাই। দেশটি জানিয়েছে, আগামী সোমবার (৩১ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে সোমবার ঈদ হলেও সেখানকার মানুষ রোজা রাখবেন ২৯টি। দেশটিতে পবিত্র রমজান শুরু হয়েছিল গত ২ মার্চ। সে হিসেবে কাল রমজানের ২৯তম দিন হবে। আর কাল সহজেই খালি চোখে চাঁদ দেখা যাবে বলে ‘চাঁদরাত’ আসার আগেই ঈদের ঘোষণা দিয়েছে ব্রুনাই।

এছাড়া মালয়েশিয়াও আগামী ৩১ মার্চ ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে। সেখানেও এ বছর রোজা হচ্ছে ২৯টি।

ব্রুনাইয়ে ২৯টি রোজা হলেও প্রথম দেশ হিসেবে ঈদের ঘোষণা দেওয়া অস্ট্রেলিয়ায় রমজান মাসটি ৩০দিন পূর্ণ করবে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল আজ শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সন্ধ্যার পর ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মুসলিম বিশ্বের সব দেশের মানুষকে চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে। তবে জ্যোতির্বিদরা বলছেন, আজ শনিবার মুসলিম বিশ্বে চাঁদ দেখা অসম্ভব। তবে শেষ মুহুর্তে চাঁদ দেখার জন্য অপেক্ষা করা হবে।

সূত্র: গালফ নিউজ

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

২৯ রোজা হচ্ছে ব্রুনাইয়ে, ঈদের তারিখ ঘোষণা

প্রকাশের সময় : ০৫:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫