Dhaka ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জিনাত হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 146

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিভাগের বিচারপতি কাজী জিনাত হক। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাকে মনোনয়ন দিয়েছেন।

সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় থেকে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান পদে হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হককে মনোনয়ন প্রদান করেছেন।

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কাজী এবাদুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. শরীফা খাতুনের ছোট মেয়ে বিচারপতি কাজী জিনাত হক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের চেয়ারম্যান বিচারপতি জিনাত হক

প্রকাশের সময় : ০৯:৪৪:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫