এবার রিমান্ডে শাজাহান খানের ছেলে আসিবুর
- প্রকাশের সময় : ০১:২৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 147
বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ছেলে আসিবুর রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বাড্ডা থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম।
সেখানে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের মামা পরিচয়ে লুৎফুর রহমান বাদী হয়ে মামলা করেন।





















