Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেনাপোল স্থলবন্দরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ক্যারাম প্রতিযোগিতায় বিজয়ী জবি ঝিনাইদহ জেলাকে নিরাপদ ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা হবে : নবাগত পুলিশ সুপার ডিবি হেফাজতে ছাত্রলীগকর্মীর মৃত্যু : পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার নওগাঁয় ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেফতার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শাহজালালের মাজারের দানবাক্সে হাত দিয়েই প্রত্যাহার হলেন ডিসি সারওয়ার? সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোক কালুখালী বিএনপি নেতা তোতা’র পিতার ইন্তেকাল

‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 125

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রপুরুষ শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ ১৭ মার্চ। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও নিজস্ব মানচিত্র অর্জনের পথে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সোচ্চার ছিলেন। ফলে রাজনৈতিক জীবনে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির বাসভবনে কতিপয় সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিব।

শেখ মুজিব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৬৬ সালে তিনি বাংলাদেশের মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। ১৯৬৮ সালে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়।

১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান ও জনগণের চাপের মুখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবসহ অন্যান্য আসামিকে মুক্তি দেয়। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ও একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মাধ্যমে তিনি অবিসংবাদিত নেতায় পরিণত হন।

১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি তৎকালীন ডাকসু ভিপি তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) তাকে ‘বঙ্গবন্ধু ’ উপাধিতে ভূষিত করেন।

১৯৭১ সালে দেওয়া তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘বঙ্গবন্ধু’ শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

প্রকাশের সময় : ১১:৪০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫