রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

১৫০টি স্টেডিয়ামের নাম পরিবর্তন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 263

জেলা স্টেডিয়ামের পাশাপাশি উপজেলা পর্যায়েও স্টেডিয়াম রয়েছে। উপজেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ প্রকল্প ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ আজ ১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে।

জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামগুলো স্ব স্ব উপজেলার নামেই নতুন নামকরণ করেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়ামগুলোর নতুন নামকরণ হয়েছে।

এনএসসি’র সচিব মোঃ আমিনুল ইসলাম, এনডিসি আজ এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। যা উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে।

দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিগত সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল। অর্ন্তবর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনেও ঐ পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রথম ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়েছে।

সামনে জেলা ও জাতীয় পর্যায়ের স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাবনাও রয়েছে। যা আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১৫০টি স্টেডিয়ামের নাম পরিবর্তন

প্রকাশের সময় : ০৮:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫