Dhaka ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি গত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম: ফয়জুল করীম ৩ মে থেকে হাওর অঞ্চলের ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার কালীগঞ্জে নানা আয়োজনে মহান মে দিবস পালিত ছিনতাইয়ের তদন্তে গিয়ে পুলিশের শর্টগান ছিনতাই লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে পেছনে ফেলল বাংলাদেশ মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 189

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার অভিযোগে নাজমুল শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী পৌর শহরের ভবানীপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বড়পুল এলাকা থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, ‘অপারেশন ডেভিল হান্টের অভিযানে শহরের বড়পুল এলাকায় অভিযান চালিয়ে নাজমুল শেখকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৪ আগস্ট সাধারণ ছাত্রছাত্রীরা রাজবাড়ী টিএন্ডটি এলাকায় জমায়েত হয়। ওই সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ব-পরিকল্পিতভাবে আন্দোলনরতদের ওপর আক্রমণ করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৮:৫৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫