Dhaka ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মোহাম্মদপুর থানার ৩ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, যে কারণ দেখানো হলো উত্তরায় বাবার সামনে থেকেই মেয়েকে অপহরণ, ৯ দিন পর মূলহোতা গ্রেফতার বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী পাংশায় পুলিশের অভিযানে দুই ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার শৈলকুপায় প্রস্তাবিত মেডিকেল-নার্সিং কলেজের স্থান পরিদর্শনে আইনমন্ত্রী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা বাল্যবিবাহ ঠেকালেন ইউএনও, কনের মাকে জরিমানা ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ শনাক্ত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, দেশে ভরি কত? জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এ সত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে: আইনমন্ত্রী

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 148

পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার তিনদিন পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশের একটি টিম। যার নেতৃত্বে ছিলেন জেলা পুলিশ সুপার মোরতোজা আলী খান।

এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সুজানগর সার্কেলের অতিরিক্ত দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের গাড়ি থেকে তার কয়েকশত কর্মী-সমর্থক আব্দুল ওহাবকে ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই দিন রাতে সুজানগর থানার উপ-পরিদর্শক মো. আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে ওহাবসহ ৬৪ জন নামীয় ও কয়েক শত অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ ঘটনায় ওইদিন রাতেই যৌথবাহিনীর অভিযানে ১৬ জনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে এক নারীসহ ১১ জনকে গ্রেফতার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারের বিষয়ে পুলিশ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আব্দুল ওহাবকে ছিনিয়ে নেওয়ার পর থেকেই পুলিশ ও যৌথবাহিনী জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রেখেছিল। এর অংশ হিসেবে সরাসরি পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশের ব্যক্তিগত অভিযানে সকালে মথুরাপুর গ্রামের একটি বাড়ি থেকে আব্দুল ওহাবসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিরা এখন পুলিশি হেফাজতে রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : ১১:১৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫