Dhaka ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য হালনাগাদ না করলেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 245

সরকারি কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য করে সে অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ‘এরইমধ্যে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।’

আদেশে বলা হয়, জিইএমএসে অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষাসংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

যে সব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি/পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব/জটিলতার সৃষ্টি হতে পারে জানিয়ে মন্ত্রণালয় বলছে, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তথ্য হালনাগাদ না করলেই কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা : মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৬:৪৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫