বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / 247

বিশ্ব ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। দুপুর পৌনে ২টা জুমার নামাজ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৩১ জানুয়ারি) এতে ইমামতি করেন তাবলীগ জামায়াতের শীর্ষস্থানীয় মাওলানা জুবায়ের আহমেদ।

লাখ লাখ মুসল্লির সঙ্গে জামায়েত বদ্ধ হয়ে জুমার নামাজ আদায় করতে গাজীপুরসহ আশপাশ জেলা থেকে ছুটে আসেন মুসল্লিরা। অনেকেই রাতেই ময়দানে এসে অবস্থান নেন। মুসল্লিদের আগমনে পূর্ণ হয়ে যায় বিশ্ব ইজতেমা ময়দান।

শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিরাপত্তার জোরদার করা হয়েছে। সাত হাজার পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছে। ওয়াচ টাওয়ার, ড্রোন, সিসি ক্যামেরা, হেলিকপ্টার টহল ও মোবাইল কোর্টের ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক শুরায়ী নেজাম অনুসারীরা। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ দুই পক্ষের দ্বন্দ্বে এবছর প্রথমবারের মতো তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা। আগামী ২ ফেব্রুয়ারি সকালে আখেরি মোনাজাতে শেষ হবে প্রথম পর্ব। এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আরম্ভ হবে দ্বিতীয় পর্ব। এরপর ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্ব। ৮ দিন পর আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইজতেমা ময়দানে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়

প্রকাশের সময় : ০৩:৪১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫