বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
বার্সেলোনা ছাড়ার পর মেসিকে কেন দলে টানার চেষ্টাই করেননি গার্দিওলা? বার্ষিকের ফল প্রকাশের দিনই পাঠ্যবই বিতরণের পরিকল্পনা এনসিটিবির বোচাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের সম্মাননা প্রদান পাংশায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার মেসির স্কুলের মার্কশিট ভাইরাল, গণিতে কত পেয়েছিলেন আজকের ই-পেপার (২৬ নভেম্বর) গাজীপুর ও সাভারে ১৭০ কারখানায় উৎপাদন বন্ধ ন্যায়বিচার প্রতিষ্ঠায় জিয়াউল আহসানের বিচারের প্রয়োজন রয়েছে : অ্যাটর্নি জেনারেল পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা: সদর দপ্তর বিনা খরচে আজ মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 158

বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে যাচ্ছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (লোকো মাস্টার, গার্ড, টিটিই)। এ কর্মসূচির কারণে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে।

রেলের আন্দোলনরত কর্মীরা জানান, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫ শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘণ্টার কয়েকগুন বেশি ডিউটি করতে হয়।

এছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০২১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়।

এরপর থেকেই আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভার টাইম ডিউটি না করা, রেলভবন ঘেরাওসহ নানা কর্মসূচি পালন করেছেন তারা।

তবে বারবার মিটিংয়ের পরও সুরাহা হয়নি কোনো। সর্বশেষ চলতি মাসের শুরুতে ২৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় মধ্যরাত থেকে কর্মবিরতিতে যাচ্ছেন রানিং স্টাফরা। এতে বন্ধ হবে সারাদেশের রেল যোগাযোগ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারাদেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা

প্রকাশের সময় : ০৯:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫