রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 277

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

প্রকাশের সময় : ০১:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫