Dhaka ০১:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সিদ্ধান্ত ৭ সেপ্টেম্বর আকস্মিক বন্যা : নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার ইস্তাম্বুলে মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বৈঠক আজ শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নজরুল বর্ষ উপলক্ষে রাজবাড়ীতে জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত বিপিএল না হলে ক্রিকেটারদের আর্থিক ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জামিনে বেরিয়ে খুন হলেন ‘পিচ্চি জাহেদ’

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 122

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার।

সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগের আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। ছয়জন সদস্য অদ্যাবধি শপথ গ্রহণ করেননি।

তারা হলেন- শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রিকালচার বোটানি বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. শাহনাজ সরকার, পুলিশের প্রাক্তন অতিরিক্ত আইজিপি মো. মুনির হোসেন, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, বিয়াম ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক ড. মো. মিজানুল রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব (পশ্চিম ও আইসিটি) শাব্বির আহমদ চৌধুরী, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিসেস অ্যান্ড ইউরোলজির প্রাক্তন পরিচালক অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে একদল শিক্ষার্থী পিএসসি ভবনের সামনে বিক্ষোভ করেছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন

প্রকাশের সময় : ০৯:১৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫