Dhaka ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অন্যের ঝগড়া থামাতে গিয়ে দিতে হলো প্রাণ!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / 117

শেরপুরের নালিতাবাড়ীতে সুদে ঋণ দেয়া টাকা আদায়কে কেন্দ্র করে ঝগড়া থামাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত আটটার দিকে উপজেলার দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

নিহত দেলোয়ার (৪৩) ওই এলাকার তুরাব আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল ব্রিজপাড়ের মৃত আব্দুস সামাদের ছেলে শেখ ফরিদের কাছে কিছুদিন আগে একই এলাকার রিকশাচালক তারা মিয়া সুদে টাকা ধার নেন। মঙ্গলবার রাত ৮টার দিকে দেলোয়ারের দোকানের সামনে ঋণের টাকা আদায় নিয়ে শেখ ফরিদ, আলম ও রবিউলের সঙ্গে তারা মিয়ার ঝগড়া হয়। একপর্যায়ে দেলোয়ার তাদের থামাতে গেলে প্রতিপক্ষের দায়ের কোপে দেলোয়ারসহ আরও পাঁচজন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহতদের অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে রাত ১২টার দিকে দেলোয়ারের মৃত্যু হয়। দেলোয়ারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত এক নারীসহ চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, রাত আটটার দিকে সুদের পাওনা টাকা আদায় নিয়ে দ্বন্দ্ব থামাতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দেলোয়ারসহ পাঁচজন। পরে মেডিকেলে যাওয়ার পথে দেলোয়ারের মৃত্যু হয়। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অন্যের ঝগড়া থামাতে গিয়ে দিতে হলো প্রাণ!

প্রকাশের সময় : ১০:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫