বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঋষভ পন্তের গাড়ি আটকালেন ভক্ত, এরপর পিটুনি শুরু হলো যেখানে ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায় আর্লিং হলান্ডের নাম কেড়ে নিলেন এক ইলেকট্রিশিয়ান, বিক্রি করেন খেলনা থেকে অন্তর্বাসও কী হচ্ছে মহানায়িকা সুচিত্রা সেনের বাড়িতে ২ উইকেট নেওয়া মোস্তাফিজের দারুণ ফেরায় পেছনে পড়লেন জাম্পা বাপ্পি লাহিড়ীর কত সোনা ছিল, আজকের মূল্য কত, কোথায় সেই গয়না ‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল হোঁচট খেলেও অপরাজেয় যাত্রার রেকর্ড গড়ল পিএসজি নিজেদের প্রমাণের সুযোগ লুফে নিলেন বিকল্পরা, বার্সেলোনার বড় জয় দুই পেনাল্টি, দুই গোল বাতিল, ১০ জনের ইউনাইটেডের নাটকীয় ড্র

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • / 272

অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় বুধবার দিবাগত রাতে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে লাইফ সাপোর্ট দেয়া হয়েছে।

অঞ্জনার ছেলে নিশাত রহমান মনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

জানা গেছে, হাসপাতালে ভর্তির আগে টানা ১৫ দিন ধরে জ্বরে ভুগছিলেন অঞ্জনা। ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায়, তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশী সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লাইফ সাপোর্টে অভিনেত্রী অঞ্জনা

প্রকাশের সময় : ১১:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫