Dhaka ০২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড নওগাঁর ধামইরহাটে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার কালীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির চার্জ গঠন হবে কি না, সিদ্ধান্ত আজ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল কি ভোট দেবেন? ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের নিজ জেলা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা সোনার গহনার দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৮৪৯ টাকা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

আজ ব্যাংক-শেয়ারবাজারে লেনদেন বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / 121

ব্যাংক হলিডে উপলক্ষে আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে কোনো লেনদেন হবে না। বন্ধ থাকবে দেশের প্রধান দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসই। কেন্দ্রীয় ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতিবছরের ১ জুলাই ও ৩১ ডিসেম্বর দুদিন ‘ব্যাংক হলিডে’। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাবনিকাশ শেষ করতে প্রতিবছর এ দুই দিন ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

প্রথা অনুযায়ী অর্থবছরের প্রথমদিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষদিন ৩১ ডিসেম্বর ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকলেও শুধু ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলে। আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। তবে ব্যাংক কিংবা গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন সম্পন্ন হয় না।

ব্যাংক হলিডেগুলোতে বাংলাদেশ ব্যাংক, কোনো ব্যাংক থেকে ব্যাংক বা ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন পরিচালনা করা হয় না। এ সময়ে গ্রাহক চাইলে কার্ডের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা উত্তোলন করতে পারবেন। অপরদিকে শেয়ারবাজারের কেনাবেচার পর ব্যাংকের মাধ্যমে অর্থ লেনদেন হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে কোনো লেনদেন হয় না। তবে আজ শেয়ারবাজারে লেনদেন না হলেও দাপ্তরিক কার্যক্রম চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আজ ব্যাংক-শেয়ারবাজারে লেনদেন বন্ধ

প্রকাশের সময় : ১১:১৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪