রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 149

সাদা পোশাকে সময়টা ভালো যাচ্ছে না রোহিত শর্মার। মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে তার টেস্ট ক্যারিয়ার নিয়ে। একের পর এক টেস্টে যেভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা সমস্যায় ফেলছে ভারতীয় দলকে। জানা গেছে, মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

অ্যাডিলেড এবং গ্যাবায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিংয়ে। সেখানেও পাঁচ বলে মাত্র তিন রান করেছেন। প্যাট কামিন্সের বলে যে ভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। এই সফরে পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।

আগারকার এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তা হলে সিডনিতেই রোহিত শেষ টেস্ট খেলতে চলেছেন।

ছয় নম্বরে রোহিত ব্যর্থ হচ্ছেন বলে ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে মেলবোর্নে। শুবমান গিলকেও বসানো হয়েছে এ কারণে। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, যাকে দিয়ে খুব একটা বোলিং করানো হয়নি।

লোকেশ রাহুলের জায়গায় রোহিত ওপেন করেছেন। রাহুল তিনে ফিরে খেলতে পারেননি। এদিন ৫ বলেই ফিরেছেন সাজঘরে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

প্রকাশের সময় : ১২:০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪