Dhaka ০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশের স্বার্থ নষ্ট হয়, এমন চুক্তি করবে না সরকার: স্থানীয় সরকারমন্ত্রী নওগাঁয় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি ফজলে হুদা বাবুল দরিদ্র কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি স্বামীর দেহ টুকরো টুকরো করা স্ত্রী বললেন- ‘জীবনে কখনো একটা পিঁপড়াও মারিনি’ স্নাতক পর্যন্ত মেয়েদের পড়াশোনার খরচ ফ্রি করবো: প্রধানমন্ত্রী ধনী-গরিব চেনে না এআই ক্যামেরা, সড়কে বাড়ছে আইন মানার প্রবণতা ফারাক্কা বাঁধের প্রভাব ভারতেও পড়ছে: রিজভী ফিডিং কার্যক্রম নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টদের জরুরি নির্দেশনা সৌদি আরবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা যাবে রোববার কারিনার মরদেহ দেশে আসবে রোববার, সোমবার দাফন মুন্সিগঞ্জে

যৌনকর্মীদের পেনশন দেওয়ার আইন করল যে দেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / 150

বেলজিয়ামে যৌনকর্মীদের মাতৃত্বকালীন ছুটি ও পেনশন সুবিধা দিতে একটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের আওতায় যৌনকর্মীদের কর্মসংস্থান চুক্তি, স্বাস্থ্য বিমা ও অসুস্থতাজনিত ছুটির সুবিধাও রাখা হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে এই প্রথম এই ধরনের কোনো আইন চালু হয়েছে। খবর বিবিসির।

নতুন এই আইনে, যৌনকর্মীরাও আনুষ্ঠানিক নিয়োগ চুক্তি, স্বাস্থ্যবিমা, অবসরভাতা, মাতৃত্বকালীন ছুটি এবং অসুস্থতার জন্য ছুটির আবেদন করার যোগ্য হবেন। সর্বোপরি, এ কাজকে অন্য যেকোনো চাকরির মতো গণ্য করা হবে। নতুন এ আইন প্রণয়নকে স্বাগত জানিয়েছেন যৌনকর্মীরা।

এর আগে, ২০২২ সালে বেলজিয়ামে যৌনকর্মকে অপরাধমুক্ত করা হয়। এছাড়া জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস ও তুরস্কের মতো কয়েকটি দেশেও এ পেশা বৈধ। তবে কর্মসংস্থান অধিকার ও চুক্তির অধিকার বেলজিয়ামই প্রথম দিল। করোনা মহামারিকালে যৌনকর্মীদের জন্য রাষ্ট্রীয় সহায়তা না দেওয়ায় ২০২২ সালে ব্যাপক বিক্ষোভ হয়। তার পরিপ্রেক্ষিতেই এই আইনের খসড়া প্রণয়ন করল বেলজিয়াম সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যৌনকর্মীদের পেনশন দেওয়ার আইন করল যে দেশ

প্রকাশের সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪