Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

তথ্য অধিকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
  • / 158

 ‘রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকার সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজবাড়ীতে নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি রাজবাড়ীর আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজবাড়ীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রোবায়েত মো. ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিধপ্তরের উপ পরিচালক আজমীর হোসেন, জেলা তথ্য কর্মকর্তা রেখা, সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামান, সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, সনাক সদস্য নুরুল হক আলম প্রমুখ। এর আগে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সংযুক্ত ৬৬ টি সরকারী দপ্তর সমূহের উপর পরিচালিত একটি ওয়েব পোর্টাল পর্যবেক্ষনের প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তথ্য অধিকার দিবস পালিত

প্রকাশের সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪