মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দেশে-বিদেশে কর্মসংস্থান সম্প্রসারণে কাজ করছে সরকার: জনপ্রশাসন উপদেষ্টা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম বদলে ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে সিপিবি কার্যালয়ে হামলা মানুষের কাছে ভিক্ষা করে ছেলেকে হাফেজ-মাওলানা বানিয়েছি, এখন খোঁজ নেয় না: বাবা দেশ ছাড়ার খবর দিয়ে সেই বাবা বললেন— ‘আপনারা ভালো থাকেন’ মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে জাবিতে সাঈদীর কুশপুত্তলিকা দাহ কক্সবাজার রুটে বাড়ল ট্রেন, যুক্ত হলো মহানগর এক্সপ্রেস মুক্তিযোদ্ধার জানাজা-দাফনে বাধা দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন সোহেল রানা ‘আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না’ ইরানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ৩ দেশ

কালুখালীতে বসতবাড়িতে হামলা ভাংচুর

আশিক হাসান, কালুখালী 
  • প্রকাশের সময় : ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • / 174

রাজবাড়ীর কালুখালীতে প্রতিপক্ষের হামলায় বসতবাড়ী ভাংচুরের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় , শনিবার সকাল ৮ টার দিকে লাড়ীবাড়ী বাজারে উপজেলার সাওরাইল ইউনিয়নের লাড়ীবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী জাহিদ হোসেন এর সাথে আরেক মাংস ব্যবসায়ী আঃ রব বিশ্বাসের কথা কাটাকাটি হয়। একপযায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে জাহিদ হোসেন আহত হলে তার স্ত্রী বেদেনা বেগম তাকে নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর আঃ রব বিশ্বাস তার লোকজন নিয়ে জাহিদ হোসেনের বাড়ীতে ভাংচুর করে।

জাহিদ হোসেন এর স্ত্রী বেদেনা বেগম অভিযোগ করে বলেন, বাজারে আমার স্বামীর উপর হামলা করলে আমি আমার স্বামীকে নিয়ে পাংশা হাসপাতালে যাই। এসময় বাড়ীতে কেউ না থাকার সুবাদে আমার বাড়ীতে হামলা চালায়। কালুখালী থানায় অভিযোগ দায়ের করেছি।

অভিযুক্ত আঃ রব বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিদের  বাড়ীতে গেলে তাদেরকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বাহিরে আছি। হামলার বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি।

এ ব্যাপারে মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে বসতবাড়িতে হামলা ভাংচুর

প্রকাশের সময় : ১০:৫৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪