Dhaka ০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

পাংশায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • / 168

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের বিলনিহারী গ্রামে চামেলী বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে স্বামী রতন খাকে গ্রেপ্তার করেছে পাংশা থানার পুলিশ। সে একই গ্রামের হারেজ আলী খার ছেলে। নিহত চামেলী একই ইউনিয়নের জোনা পাট্টা গ্রামের মো. আব্দুল মালেক মন্ডলের মেয়ে। পারিবারিক কলহের জের ধরে হত্যার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহেতের পারিবারিক সূত্র জানায়, ছয় বছর আগে বিয়ে হয় চামেলী ও রতনের। তাদের সংসারে রতœা নামে চার বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য কলহ চলছিল। গত শনিবার গভীর রাতে মুরগীর খোপ কেনাকে কেন্দ্র করে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে রতন তার স্ত্রীকে শ^াসরোধে হত্যা করে। পরে স্ত্রীর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার চালায়। খবর পেয়ে রোববার সকালে পাংশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, পুলিশ অভিযুক্ত রতন খাকে গ্রেপ্তার করেছে। রাজবাড়ীর আদালতে ১৬৪ ধারা জবানবন্দীতে হত্যার দায় স্বীকার করেছে। হত্যার ঘটনায় নিহতের বাবা আব্দুল মালেক মন্ডল বাদী হয়ে মামলা করেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪