Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

হাসপাতালে দুর্নীতি দূরসহ ১৮ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন, স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • / 224

১৮ দফা দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীরা। দাবিতে রাজবাড়ী সদর হাসপাতাল চত্ত¡রে মানববন্ধনে অংশ নিয়ে হাসপাতালে দুর্নীতি অনিয়ম দূর করাসহ বিভিন্ন দাবির কথা তুলে ধরে। পরে রাজবাড়ী সদর হাসপতালের তত্ত¡াবধায়কের কাছে স্মারকলিপি দেয়।

তাদের ১৮ দফা দাবির মধ্যে রয়েছে নন ডিপ্লোমাধারী নার্সদের কোনো বেসরকারি হাসপাতালে নিয়োগ না দেওয়া, বৈষম্য দূর করা, শিক্ষার্থী দিয়ে ওয়ার্ড ম্যানেজ না করানো, রাত্রিকালীন ডিউটিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, হাসপাতালে দালাল নির্মূল করা, হাসপাতালের নার্সিং শিক্ষার্থীদের হয়রানী বন্ধ করা, শিক্ষার্থীদের উপর অযৌক্তিক দায় না চাপানো ইত্যাদি।

আন্দোলনকারী নার্সিং শিক্ষার্থী সুমন হোসেন, নুরজাহান আক্তার, সানজিলা জানান, তারা দীর্ঘদিন যাবৎ হয়রানী ও অন্যায়ের শিকার হচ্ছেন। কিন্তু কেউ তাদের কথা শুনছে না। এজন্য বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। তাদের দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেবেন।

রাজবাড়ী  সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএমএ হান্নান বলেন, নার্সিং শিক্ষার্থীরা যে দাবিগুলো দিয়েছে এর মধ্যে কিছু ইতিমধ্যে পূরণ করেছেন। অন্য দাবিগুলো নিয়ে হাসপাতালের কর্র্মকর্র্তা, সিনিয়র নার্র্সদের সাথে বসে সমাধান করা হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসপাতালে দুর্নীতি দূরসহ ১৮ দফা দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন, স্মারকলিপি

প্রকাশের সময় : ০৮:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪