Dhaka ০৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বালিয়াকান্দিতে এসিআর স্বাক্ষর না করায় শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ ‘ডিবি’ হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর ছয় মাসে রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি টাকা : রেলমন্ত্রী ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ শেখ হাসিনার আপিলের সুযোগ আইন নির্ধারণ করবে : আইনমন্ত্রী ভোলাতে গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী রাজবাড়ীর পাংশায় দুই হত্যা মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার দাপ্তরিক নথিতে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ মান্দায় ২৫০ লিটার ওয়াশ চোলাই মদসহ যুবক গ্রেফতার

এবার বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • / 171

কালোবাজারি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রুখতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী ল ফোরামের শিক্ষার্থীরা রাজবাড়ী বাজার মনিটরিং করেন। এসময় ব্যবসায়ীরা কাউকে যেন অবৈধভাবে চাঁদা না দেন সে বিষয়েও সচেতন করেন।

রাজবাড়ী ল ফোরামের অন্যতম সদস্য মশিউর রহমান জানান, মানুষ যাতে ন্যায্যমূল্যে নিত্যপণ্য কিনতে পারে এজন্য রাজবাড়ী বাজার মনিটরিং করেছেন। এসময় ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন বিভিন্নজনকে তাদের চাঁদা দিতে হয়। একারণে বাধ্য হয়ে জিনিসের দাম বাড়ান। তারা ব্যবসায়ীদের আশ^স্ত করেছেন কেউ এখন আর চাঁদা নিতে আসবে না। আর চাঁদা নিতে আসলে তাকে যেন পুলিশে সোপর্দ করা হয়। পরে তারা মাছ, মুরগী, সবজি, মাংসহ বিভিন্ন দোকানে যান এবং ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে বিক্রির কথা বলেন। তারা ওএমএস ডিলারের দোকানে গিয়ে অনিয়ম খুঁজে পান। গুদামে অবৈধভাকেব মজুদ করা চাল পেলে তা জনসাধারণের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়। তিনি মনে করেন, এ ধরনের সচেতনতা মূলক প্রচারাভিযানের ফলে বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে আস্থা ফিরে আসবে এবং চাঁদাবাজি বন্ধ হবে।

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এবার বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৯:০৬:০০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪