গুরুত্বপূর্ণ সংবাদ:
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৮:৫০:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
- / 327

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) ১৪৪৪ হিজরি উপলক্ষ্যে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা ও ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর আয়োজনে রোববার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন।
ইসলামিক ফাউন্ডেশন, রাজবাড়ীর উপপরিচালক মোঃ সাহাবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের ইসলামিক নেতৃবৃন্দ, আলেম, ওলামা ও ইমামগণসহ ইসলামিক চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন।
Tag :























