সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
  • / 470

রাজবাড়ী-ভাঙ্গা রেলপথের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকায় বুধবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বলে ধারণা করছে পুলিশ।

রাজবাড়ী রেলওয়ে ও জিআরপি থানা সূত্র জানায়, ভাঙ্গা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী এক্সপ্রেস মেইল ট্রেনটি বসন্তপুর রেলগেট অতিক্রম করার সময় ওই যুবক ট্রেনের নীচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে রাজবাড়ীর জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মাসুদ আলম জানান, নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত হিসেবে রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল এ তার লাশ রাখা হবে। পরিচয় পাওয়া গেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রকাশের সময় : ০৮:১৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২