Dhaka ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

বীর মুক্তিযোদ্ধা শহিদুন্নবী আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২
  • / 492

 বীর মুক্তিযোদ্ধা ক্রীড়াবিদ শহিদুন্নবী আলমকে বুধবার শহরের নতুনবাজার সংলগ্ন পৌর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে ৮০ বছর বয়সে রাজধানী ঢাকার সিএমএইচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি..রাজিউন)। রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার বাসিন্দা ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শহিদুন্নবী আলম ভারতের দেরাদুন থেকে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। সম্মুখ সমরে যুদ্ধ করেছেন তিনি। রাজবাড়ী জেলার দৌড়বিদ ও সাঁতারু হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে তার।
বুধবার বেলা ১১ টায় রাজবাড়ী রেলওয়ে ময়দানে তাকে গার্ড অব অনার প্রদান করে চৌকস পুলিশের একটি দল। পরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসাদুজ্জামান রিপন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বীর মুক্তিযোদ্ধা শহিদুন্নবী আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশের সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০২২