সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

জনতার আদালত অনলাইন ।।
  • প্রকাশের সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • / 317

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি দল সোমবার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর বাজারে অভিযান চালিয়ে দুই ওষুধ ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রতিশ্রæত ওষুধ পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় সমাধিনগর বাজারের সীমা ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং মেসার্স আনিলা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বালিয়াকান্দি থানার পুলিশ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাদেরকে সহযোগিতা করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২ ওষুধ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশের সময় : ০৬:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২