রাজবাড়ীতে
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

- প্রকাশের সময় : ০৮:১৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / 254

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শনিবার রাজবাড়ীর পাংশায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাংবাদিকরা। পাংশা প্রেসক্লাব, রাজবাড়ী জেলা প্রেসক্লাব, ও জেলা রিপোর্টার্স ক্লাবের যৌথ আয়োজনে বেলা এগারোটায় পাংশা শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে পাংশা প্রেসক্লাব সভাপতি এসএম রাসেল কবিরের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি সোহেল রানা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, পাংশা উপজেলা যায়যায়দিন প্রতিনিধি মাসুদ রেজা শিশির প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। যা স্বাধীনভাবে সাংবাদকতা করতে বাধার সৃষ্টি করছে। অনুসন্ধানী সাংবাদিকদের এই আইন দিয়ে বেঁধে রাখা হচ্ছে। তাই দ্রæত এই কালো আইন বাতিল করতে হবে।
রাজবাড়ী জেলার সর্বস্তরের সাংবাদিক এতে অংশগ্রহণ করেন।























