গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে এলজিএসপি’র অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / 186
জনতার আদালত অনলাইন ॥
লোকাল গভর্ণমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ কর্মশালা রোববার সকালে রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী জেলা প্রশাসন ও পায়াক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ীর স্থানীয় সরকার উপ পরিচালক মাহাবুর রহমান শেখ। অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাইনুদ্দিন আহমেদ চৌধুরী, এলজিএসপির ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর মো. রফিকুল ইসলাম।
দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যম কর্মী, নীতি নির্ধারক, উন্নয়ন কর্মী, জনপ্রতিনিধি, নারী প্রতিনিধিসহ ৬০ জন অংশগ্রহণ করেন।
Tag :

























