Dhaka ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

পাংশায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
  • / 341

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপি নেতা লিয়াকত  আলীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। লিয়াকত আলী বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান জানান, শনিবারের কর্মসূচীকে সফল করার  জন্য সাংগঠনিক কাজ শেষ করে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লিয়াকত আলী বাজার  থেকে বাড়ি ফিরছিলেন। এসময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার উপর হামলা চালিয়ে বেধরক পেটায়। বিষয়টি তিনি পাংশা থানাকে  জানালে থানা থেকে বলা হয়েছে, লিয়াকত আলী সুস্থ হওয়ার পর অভিযোগ দিতে।

পাংশা থানার ওসি মাসুদুর রহমান জানান, লিয়াকত আলীর উপর হামলার ঘটনায় এখনও কেউ অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় বিএনপি নেতাকে পিটিয়ে জখম

প্রকাশের সময় : ০৮:১৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২