Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বন্যায় মৃত্যু বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী ভ্রাম্যমাণ আদালত, ৫ পরিবহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা একের পর এক রেকর্ড গড়ে চলছে আর্জেন্টিনা এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী ভারতের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে রপ্তানিতে বড় ধস, ঘাটতি প্রায় ১ লাখ ৯০ হাজার টন পাংশায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কালুখালীতে পেঁয়াজ বিক্রি করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যু জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি ‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলে ভাইরাল মেয়েটি মাইলস্টোনের ছাত্রী নয়

রাজবাড়ীতে স্কুলছাত্র মৃদুল হত্যা মামলায় ১ জনের ফাঁসি,  ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
  • / 225

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ীতে  স্কুলছাত্র নাহিদ হাসান মৃদুল হত্যা মামলায় একজনকে ফাঁসি ও চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির নাম রুবেল মন্ডল। সে রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ছালাম মন্ডলের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামিরা হলো সদর উপজেলার কামালদিয়াকান্দি গ্রামের খলিল মন্ডলের ছেলে রাফিজুল মন্ডল, বড়মুরারীপুর গ্রামের হান্নান সরদারের ছেলে পিয়ারুল, কালুখালী উপজেলার বাস্তেখোলা গ্রামের মো. মাছেমের ছেলে রায়হান এবং রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের টাবলুর ছেলে পিয়াল।

নিহত মৃদুল রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের আব্দুল মোমিন মোল্লার ছেলে ও রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার দশম শ্রেণীর ছাত্র ছিল।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ জুন তারিখে দুপুরের দিকে কয়েক যুবক নাহিদ হাসান মৃদুলকে ইয়াাছিন স্কুলের গেটের সামনে থেকে ডেকে রেললাইনের ক্যারেজের পেছনে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে। হত্যাকান্ডের ঘটনার দুদিন পর ২১ জুন তারিখে নিহতের বাবা আব্দুল মোমিন মোল্লা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচ ছয়জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা শেষে এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত রুবেলকে ১০ হাজার টাকা এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত চারজনকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত অপর দুই আসামি এলেম এবং ফরিদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

রাজবাড়ী জেলা ও দায়রা  জজ আদালতের পিপি অ্যড. উজীর আলী জানান, স্কুলছাত্র মৃদুল হত্যা  মামলায়  একজনের ফাঁসি, চারজনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালতের বিচারক। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।

মামলার বাদী আব্দুল মোমিন মোল্লা জানান, তিনি শারীরিকভাবে খুবই অসুস্থ। তারা আইনকে শ্রদ্ধা করেন। আইনে যে রায় হয়েছে তাতে তিনি সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে স্কুলছাত্র মৃদুল হত্যা মামলায় ১ জনের ফাঁসি,  ৪ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৯:২৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২