Dhaka ০১:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় : প্রধানমন্ত্রী স্ত্রী মশা দমনে যুক্তরাষ্ট্রে ছাড়া হবে ৬ লাখ পুরুষ মশা ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে হযরত শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন সোনার দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিল আদালত শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: রাশেদ খান ছাত্রদলের হামলায় চোয়াল ভেঙেছে জবি শিক্ষার্থীর, অস্ত্রোপচারের পরও কথা বলতে পারছেন না

রাজবাড়ীতে র‌্যাব-ডিবির পৃথক অভিযান ॥ ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • / 245

জনতার আদালত অনলাইন ॥

রাজবাড়ীতে র‌্যাব ও ডিবি সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় রাজবাড়ীথেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস তল্লাশী চালিয়ে ১৬ কেজি পাঁচশ গ্রাম  গাঁজা, বহনকারী মাইক্রোবাস জব্দ এবং আশিকুর রহমান নামে একজনকে আটক করা হয়। সে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিলিপনগর গ্রামের আছান মালিথার ছেলে। সে একজন পেশাদার মাদক  ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে  মাদক সরবরাহ করে আসছে।  আটক আশিকুরকে  কালুখালী থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে রাজবাড়ীর ডিবি পুলিশ একই রাতে রাজবাড়ী শহরের লোকোসেড এলাকা থেকে পাঁচশ গ্রাম গাঁজাসহ মোহন প্রামানিক নামে একজনকে  গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া কান্দি গ্রামের সেকেন প্রামানিকের ছেলে।

রাজবাড়ীর ডিবি ওসি প্রাণবন্ধু চন্দ্র দাস জানান, আটক আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর আদালতে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে র‌্যাব-ডিবির পৃথক অভিযান ॥ ১৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশের সময় : ০৯:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২