গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 241
জনতার আদালত অনলাইন ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল ৫টায় রাজবাড়ী জেলা উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডা. সুনীল কুমার বিশ^াসের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা উদীচীর সভাপতি অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
এর আগে ১৫ আগস্টে জাতির জনক ও তার পরিবারের নিহত সদস্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
Tag :





















