গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / 211

জনতার আদালত অনলাইন ॥
রাজবাড়ীতে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘রাজবাড়ী শহরবাসী’র ব্যানারে সোমবার বেলা ১১ টার দিকে মিলেনিয়াম মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন রাস এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, পৌরসভার প্যানেল মেয়র শেখ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, পৌর কাউন্সিলর ফারজানা ডেইজি, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর মেয়র আলমগীর শেখ। পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।
Tag :























