শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ‘অজেয় রেকর্ড’ ধরে রাখতে পারবে বাংলাদেশ? ‘রোকযানা’ কি বাস্তবের নারী?কী বলেছিলেন সাহেদ শেষ বলে বাউন্ডারি, পাকিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত সৌদি আরবে পতিতাবৃত্তির অভিযোগ, গ্রেপ্তার ৬ প্রবাসী নারী বালিয়াকান্দিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ‘ভিএআর পছন্দ করি না’, বলেই ‘সরি’ বললেন ভারত কোচ ‘আওয়ামী লীগ আমলে মেগা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে’ দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা মেনে নেওয়া হবে না: এমপি হারুন অর রশিদ আওয়ামী লীগ আমলে জিডিপির প্রবৃদ্ধি বেশি দেখানো হয়েছিল রাজবাড়ীতে ব্যতিক্রমী শ্রাদ্ধ: আপ্যায়নের বদলে সাড়ে ৩ লাখ টাকা মানবিক সহায়তা

রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২
  • / 217

জনতার আদালত অনলাইন ॥

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী নানা আয়োজনে পালিত হয়েছে রাজবাড়ীতে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসন,  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এবং জেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে বিনোদপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে আলোচনা সভাঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।

পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্তর সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান,  অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা, সদর থানার ওসি শাহাদত হোসেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাজবাড়ী কার্যালয়ের উপ পরিচালক তোফাজ্জেল হোসেন, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন কুমার সরকার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। সনাতন ধর্মাবলম্বী শত শত নারী পুরুষ এতে অংশগ্রহণ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা ও শোভাযাত্রা

প্রকাশের সময় : ০৮:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২